কোম্পানীগঞ্জে ভারতীয় ফেনসিডিল সহ আটক- ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৬, ৯:৩১:১৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ফেনসিডিল বহনকারী দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার (২৬) ও একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস (২৩)।
গতকাল সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোলাই ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




