হবিগঞ্জে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৬, ৮:০৯:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা আন্দাবাড়ি গ্রামে নেশাগ্রস্ত ছেলের হাতে বাবা সাহাব উদ্দিন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পুত্র ইয়াফিনকে (১৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাহাব উদ্দিনের ছেলে ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকার জন্য প্রায়ই তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হতো। আজ মঙ্গলবার সে আবারও নেশাগ্রস্ত হয়ে তাঁর পিতার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে উত্তেজিত হয়ে তাঁর পিতাকে বঁটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইয়াফিনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ইয়াফিন একজন নেশাগ্রস্ত যুবক। হয়তো নেশার টাকার জন্যই সে তাঁর বাবাকে হত্যা করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



