মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গ্যালাক্সি ব্লাস্টার্স
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৬:২১:৪০ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ডিগ্রি ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় মুরারিচাঁদ কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সেঞ্চুরি ফাইটার্স ও গ্যালাক্সি ব্লাস্টার্স। সেখানে টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে গ্যালাক্সি ব্লাস্টার্স এবং রানার্সআপ হয়েছে সেঞ্চুরি ফাইটার্স।
মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগ্রি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক।
ডিগ্রি ক্লাবের সভাপতি সোহাগ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডিগ্রি ক্লাবের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন চৌধুরী ও প্রচার সম্পাদক পারভেজ আহমেদ।
এছাড়া ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান, ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসান, এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদ সহ কলেজের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং ডিগ্রি ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যগণ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে খেলোয়াড় ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। ম্যাচ শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
মুরারিচাঁদ কলেজ ডিগ্রি ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬-এর আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।




