সিলেটে স্কাউটের ৬৯ তম জাম্বুরি ওন দ্যা এয়ার ও ৩০ তম জাম্বুরি অন দ্যা ইন্টারনেট অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২৬, ৮:০৯:২৮ অপরাহ্ন
বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলার ব্যবস্থাপনায় ৬৯ তম জোটা ও ৩০ তম জোটি অনুষ্ঠিত হয়োছে। গত শনিবার সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেছেন,একজন স্কাউট, সাধারণ শিক্ষার্থীর মধ্য থেকে আলাদা তাদের স্মার্টনেস, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য। সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংকে আরো গতিশীল করতে হবে।তিনি বাংলাদেশ স্কাউটস এর পলিসি অনুসরণ করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে স্কাউট দল গঠনের মাধ্যমে স্কাউটিং কার্যক্রম ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন। সিলেট জেলা স্কাউট সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা কমিশনার জেসমীন বেগম এএলটি, সহকারী কমিশনার বদিউল আলম, সহকারী কমিশনার জাহেদুল আম্বিয়া কার্জন ,জোটা জোটি জেলা কো-অর্ডিনেটর হানিফ আহমদ এলটি, জেলা স্কাউট লিডার মোহাম্মদ আখতার হোসেন এএল টি,জেলা কাব লিডার মোহাম্মদ আব্দুল্লাহ এএলটি,স্কাউটার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। ৬৯ তম জোটা (জাম্বুরি ওন দ্যা এয়ার) ও ৩০ তম জোটি (জাম্বুরি অন দ্যা ইন্টারনেট) তে ইন্টারনেট, ইমেইল, এমেচার রেডিওয়ের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্কাউটদের সাথে সিলেট জেলা বিভিন্ন উপজেলা থেকে স্কাউটার ও স্কাউট সদস্যগণ অংশগ্রহণ করছেন।



