বিজয় দিবস উপলক্ষে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৩:৪৯:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মজুমদারী, লিচুবাগান, সৈয়দ মুগনী ও খাসদবীর এলাকার একাংশ নিয়ে ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি প্রতিবছরের মতো এবারও দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজন করে।
আয়োজনের অংশ হিসেবে ২য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সিলেট শহরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী স্কুলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আনন্দ নিকেতন, স্কলার্সহোম, ব্লু বার্ড, ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠান।
মঙ্গলবার সকাল থেকে সার্বিক দিকনির্দেশনা, মাঠ ব্যবস্থাপনা, খেলা পরিচালনা ও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার সভাপতি মো. নুরুল ইসলাম খান নজরুল, সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান বারেক, সহ-সভাপতি মো. শাহাগীর আহমদ, আব্দুল হাফিজ খান শামীম, সাজ্জাদুর রহমান ও আনোয়ার হোসেন মিছবাহ, সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল হাফিজ শাফী,কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন মিজান, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মুসা,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ সাদ রিজভী,দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান খান কয়েছ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লাহিন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন;
সদস্যদের মধ্যে ছিলেন শেখ আকিব, সাহান আহমেদ, খয়রুল ইসলাম, হাফিজ মো. আনোয়ার হোসেন, আলী মোজতবা সাজু, মো. ইকবাল হোসেন রুহেল, জুবায়ের খান, আবু হুরাইয়া খান নাজিম, কামিল আহমেদ, নাসির খান, রুমেল খান, দিলোয়ার তালুকদার সহ আরও অনেকে।
দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের ইভেন্টগুলোর মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ‘যেমন খুশি তেমন সাজো’, দড়িলাফ (মেয়ে), একক দৌড়, মিনি ম্যারাথন, চকোলেট দৌড় (ছেলে ও মেয়ে), সুই সুতা দৌড় , মার্বেল দৌড়, হাড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার ও মোরগ লড়াই।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর (শুক্রবার) সন্ধায় সকল ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।




