দিরাইয়ে ইউপি চেয়ারম্যান জুয়েল সহ গ্রেফতার- ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৬:০৯:১১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে ডেভিল হান্ট পেজ-২ অভিযানে যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলকে (৪৫) গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। তিনি রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট মহানগর যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সাড়ে ১২টায় রাজানগর ইউনিয়নের ফাতেমানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একই অভিযানে সরমঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, রাঙ্গামাটিয়া গ্রামের সুনাতন দেবনাথের ছেলে সুকুমার দেবনাথ (৪০)ও দিরাই সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য পৌর শহরের নতুন বাগবাড়ি গ্রামের মৃত ছুরত মিয়ার ছেলে, তাহদীব হোসেন উজ্জ্বলকে (৩০) গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্ট- এর অভিযানে গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




