সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৬, ৮:০৬:২৭ অপরাহ্ন
জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের ১১ কেভি এমসি কলেজ এবং ১১ কেভি স্টেডিয়াম ফিডারের আওতাধীন কলবাখানী, চাষনিপীর রোড, হোসনাবাদ, পানি উন্নয়ন বোর্ড, শাহী ঈদগাহ, ধানসিড়ি আ/এ, অনামিকা আ/এ, দলদলি চা বাগান, হার্ট ফাউন্ডেশন, বক্ষব্যধি, বালুচর পানির পাম্প, উঁচাসড়ক, কাজীটুলা, মক্তব গলি, হাজারীবাগ, লালটিলা, সৈয়দপুর লোহার পাড়া, কাজীটুলা, নয়াসড়ক, মিরবক্সটুলা, হাওয়া পাড়া (আংশিক), চৌহাট্টা, সদর হাসপাতাল, তাঁতী পাড়া, ২৫০ শয্যা হসপিটাল, ক্ষেত্রিপাড়া, ষ্টেডিয়াম মার্কেট, পুরাতন মেডিক্যাল আবাসিক কলোনী ও তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো।




