নগরীর লন্ডনী রোড এলাকা থেকে ভারতীয় অস্ত্র উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ২:১৯:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট নগরীর লন্ডনী রোড এলাকা থেকে একটি ভারতীয় ৪.৫ ক্যালিবার এর পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের একটি দল গত বুধবার রাত ৭টারদিকে অভিযান চালিয়ে লন্ডনী রোডের বৈদ্যুতিক ট্রান্সমিটার সংলগ্ন ঝোপের ভিতর থেকে একটি শপিং ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগের ভিতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।




