সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ সংঘর্ষ, নিহত ১, আহত ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ২:০৯:৩৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপের চালক বলে জানা গেছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিল বসতবাড়ি সামনে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত পিকআপ চালকের লাশ ও আহতদের উদ্ধার করে।
স্থানীয় এলাকাবাসী জানান, সকালে যাত্রীবাহী এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে সিলেট হয়ে যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্য যাচ্ছিল। অপর দিকে পিকআপটি সিলেটের উদ্দেশ্য যাচ্ছিল। এ সময় গোবিন্দগঞ্জের বুরাইরগাঁও ইকবাল মঞ্জিল বসতবাড়ি সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আসার পর মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনা পিক-আপের চালক ঘটনা স্থলেই নিহত হয়। এই ঘটনায় এনা পরিবহনের বাসের চালক ও অন্যান্য যাত্রীরা আহত হন।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুমন কুমার চৌধুরী নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পিকআপ চালকের নাম জানা যায় নি। গুরুত্বর আহত এনা পরিবহনের চালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




