‘তারেক রহমানকে সম্মান জানাতে জনসমুদ্রে রূপ নিবে সিলেট’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৩:৩৮:৫৬ অপরাহ্ন
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশের জন্য মেধাবী-জ্ঞানী একটি প্রজন্ম গড়ে তুলতে হবে। যারা হবে সুস্থধারার রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক, বিজ্ঞানী। তারাই হবে নতুন বাংলাদেশের কর্ণধার। আমাদের নৈতিক দায়িত্ব হলো সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে যাওয়া। যাতে করে তারা সকল বাধা-বিপত্তি অতিক্রম করে নিশ্চিন্তে-নিরাপদে সুস্থভাবে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ-দেশের কল্যাণে কাজ করতে পারে।
গতকাল শনিবার গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কুপারবাজারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপী দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে মেধাশূন্য করতে নানা চক্রান্ত চলছে। যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বিশেষ করে মাদকের ভয়ালগ্রাস থেকে তরুণ-যুবসমাজকে রক্ষা করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে বিএনপির চেয়ারম্যান ও রাষ্ট্রনায়ক তারেক রহমান সিলেট থেকেই আগামী ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। যা সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের। এজন্য আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সম্মান জানাতে সিলেট জনসমুদ্রে পরিণত হবে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সহ সভাপতি উসমান গণী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রথম যুগ্ম আহবায়ক মাহবুব আহমদ, যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহবুব আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক খায়রুল আমীন, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, ১নং রুস্তুমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ সাহাব উদ্দিন সিহাব, বৃহত্তর রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউনুস আলী, সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক কামাল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, আব্দুস শুকুর, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ পাপলু, রশীদ আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

