জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়
শতবর্ষ উদযাপনে ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:১১:১৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : জগন্নাথপুরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ২২ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনস্থ মাইক্রো বিজনেস সেন্টারে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় জগন্নাথপুরের শতবর্ষ উদযাপন বিষয়ক সংকলন ও প্রকাশনা পরিষদ এবং তথ্য ও নিবন্ধন উপ-কমিটির যৌথ উদ্যোগে ওয়েভসাইটের প্রকাশ ও ছাত্রছাত্রীদের নাম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে তথ্য ও নিবন্ধন উপ-কমিটির সমন্বয়ক আবুল কালাম রাজুর সভাপতিত্বে এবং সংকলন ও প্রকাশনা পরিষদের সদস্য সচিব শামসুজ্জামান ঝুনুর পরিচালনায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই সংকলন ও প্রকাশনা পরিষদের সমন্বয়ক আজিজুর রহিম মিছবা সংকলন ও প্রকাশনা পরিষদ কর্তৃক প্রণিত ওয়েভসাইটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সংকলন ও প্রকাশনা পরিষদের সদস্য আবু সুফিয়ান চৌধুরী খোকন, সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সমন্বয়ক তৌফিক আলী মিনার ও অর্থ উপ-কমিটির সমন্বয়ক এম এ কাদির একসাথে মাউসের বাটনে ক্লিক করে প্রণীত ওয়েভসাইট সকলের জন্য উন্মুক্ত করেন ।
পরে অনুষ্ঠানে উপস্থিত কনিষ্ঠ সদস্য সুমন আহমদ, আব্দুল আমিন রুম্মান ও আবু শারেক রিপন, হোসেন আহমদ এবং আবুল হোসেনের নাম নিবন্ধনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে সভাপতি স্কুলের সাবেক ও বর্তমান সকল ছাত্রছাত্রী’র নাম নিবন্ধনে প্রত্যেকটি উপকমিটির সকল সদস্যের সহযোগিতা কামনা করে করেন ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আবু সুফিয়ান চৌধুরী, মো. তৌফিক আলী মিনার, এম এ কাদির, হোসেন আহমদ, আলী আহমদ, মো. আবুল হোসেন, মো. তারেক আহমদ, মো. সুমন আহমদ, মো. আব্দুল আমিন রুম্মান এবং মো. আবু শারেক রিপন।-বিজ্ঞপ্তি




