একটি গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত : আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭:৩৮ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী অন্তিম সময়ে এসে আসন্ন নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে তারা নানামুখী অপতৎপরতা চালাচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। জনগণ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক তখনই পরাজিত শক্তিরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সিলেটের সচেতন জনতা অতীতেও যেমন সকল ষড়যন্ত্র নস্যাৎ করেছেন, এবারও রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে সিলেটের জনগণ।
গতকাল শনিবার জৈন্তাপুর উপজেলায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ইরাদেবী মিলনায়তনে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল হাফিজের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতেয়াক আহমদ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল। আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা আবু হানিফ, মাওলানা আহমদ আলী, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি আব্দুল মতিন, জৈন্তাপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজিফ জালাল আহমদ, ১নম্বর নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, ২নম্বর জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আল মামুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। -বিজ্ঞপ্তি



