ধানের শীষের সমর্থনে ১৪নং ওয়ার্ডে পথ সভা
সিলেটের উন্নয়ন ও সমৃদ্ধিতে ধানের শীষের বিকল্প নেই -মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০:৪১ অপরাহ্ন
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি সমৃদ্ধ সমাজ গঠনের জন্য প্রয়োজন সুশিক্ষিত তরুণ প্রজন্ম, মাদকমুক্ত পরিবেশ এবং স্থিতিশীল অর্থনীতি। বর্তমান দুঃশাসনে আমাদের শিক্ষা ব্যবস্থা আজ ধ্বংসের মুখে, আর কর্মসংস্থানের অভাবে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই অচলায়তন ভাঙতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর কালীঘাটে ১৪নং ওয়ার্ড বিএনপি ও ১৪নং ওয়ার্ড নাগরিক কমিটির যৌথ উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, যুবসমাজকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার হিসেবে মাদককে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি পাড়া-মহল্লায় মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলে তরুণদের রক্ষা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী ও সাধারণ জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সঠিক অর্থনৈতিক পরিকল্পনা ও সুশাসন নিশ্চিত করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। শিক্ষাখাতে নৈরাজ্য দূর করে মেধাবী ও দক্ষ প্রজন্ম গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। ১৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর খাঁনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম ও যুবদল নেতা তামিম আহমেদ বেদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ১ম সাংগঠনিক সম্পাদক ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারী সৈয়দ জাহিদ উদদীন, ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি সমিতির সহ সভাপতি মকবুল হোসেন, ছড়ার পার নাগরিক কমিটির প্রধান আলী আশরাফ চৌধুরী খালেদ, কামাল গড় নাগরিক কমিটির প্রধান সৈয়দ নূরুল ইসলাম বাবলা, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সামছুল আলম, সহ সভাপতি কয়েক বকস, সিলেট স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, এডভোকেট ওবায়দুর রহমান ফাহিম, ২৩নং ওয়ার্ডের সভাপতি রাসেল আহমেদ সাধারণ সম্পাদক জমজম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দীপন, বতমান সাধারণ সম্পাদক কামাল আহমদ, ১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য শহিদুর রহমান সনি, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মুমিনুর রহমান তনিম, প্রনবেশ দেব, সহ-সাধারণ সম্পাদক শরিফ আহমদ, সুমন চক্রবর্তী বিএনপি নেতা লায়েক আহমদ, দিদারুল ইসলাম সুমন, ইমতিয়াজ হোসেন প্রমুখ। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



