সুনামগঞ্জে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি, নাগরিকবান্ধব আচরণে গুরুত্বারোপ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৪:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষ্যে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সুনামগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। গত সোমবার দুপুরে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্ত:প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
জিওসি নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এছাড়াও, পরিদর্শনকালে তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।



