সিলেটে জুয়া খেলার সময় আটক- ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৬:৩৫:২৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে জুয়া খেলার সময় ৩ জনকে আটক করা হয়েছে। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট থানার শাহী ঈদগাহের আব্দুল মজিদের ছেলে শিবলু আহমদ ছামির(২৫), মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন(২৫) ও শিবগঞ্জের মৃত উমুদ দেবনাথের ছেলে সুকান্ত দেবনাথ (৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাস্থ সৈয়দপুর হাউজের ফুটপাতের উপর অভিযান পরিচালনা করে তীর-শিলং নামীয় জুয়া খেলার সময় ৩ জনকে আটক করা হয়েছে।
মো. মনজুরুল আলম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




