সিলেটের যেসব এলাকায় কাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৬, ৭:১০:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : উন্নয়ন কাজের জন্য সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল বুধবার (৮ এপ্রিল) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো এবং নির্দিষ্ট সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে।



