ইমাম-মুয়াজ্জিনদের জন্য ১০৮১ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে সরকার- এমপি এমরান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৬, ৯:০৪:৫৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতাঃ সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেছেন ওলামায়ে কেরাম ও ইমামদের কল্যাণে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, “সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য এক হাজার একাশি (১০৮১) কোটি টাকার বিশেষ বাজেট ঘোষণা করেছে।” তিনি সমাজ গঠনে ইমামদের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান।
তিনি আজ শনিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ওলামায়ে কেরাম ও ইমাম সমাজের ভূমিকা অপরিসীম। এই প্রত্যয়কে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন৷
জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানে এই সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার কয়েকশত ইমাম, খতিব ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এনাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে এডভোকেট এমরান আহমেদ চৌধুরী আরো বলেন, ওলামায়ে কেরাম ও ইমামদের কল্যাণে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, “সরকার ইমাম ও মুয়াজ্জিনদের জন্য এক হাজার একাশি (১০৮১) কোটি টাকার বিশেষ বাজেট ঘোষণা করেছে।” তিনি সমাজ গঠনে ইমামদের ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী এবং বাংলাদেশ ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভুঞা।
অনুষ্ঠানে এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জাতীয় ইমাম সমিতির পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠন
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর সম্পূর্ণ গণতান্ত্রিক ও সাংগঠনিক নিয়মে আগামী তিন বছরের (ত্রি-বার্ষিক) জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে উপজেলার ইমামদের কল্যাণ ও ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিন বছর মেয়াদে মাওলানা আব্দুল মতিনকে সভাপতি ও হাফেজ মাওলানা এনাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য অনুমোদন দেওয়া হয়।
সর্বশেষ দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে এই জাঁকজমকপূর্ণ সম্মেলনের সমাপ্তি ঘটে।




