শাবিতে স্কুল অব ডিবেটের তর্কে তর্কে বিশ্বকাপ প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ৯:১৪:০৪ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিতর্কবিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেটের উদ্যোগে ‘তর্কে তর্কে বিশ্বকাপ’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রদর্শনী বিতর্কে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও স্পেন নামে মোট ছয়টি বিতর্ক দল অংশ নেয়।
এ সময় উপস্থিত দর্শকদের জন্য তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক নতুন কিছু নয়। তবে সেই তর্ককে জ্ঞান, যুক্তি ও বিনোদনের একটি সুন্দর মঞ্চে রূপ দিতে এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি ফিফা বিশ্বকাপের আনন্দ-উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করতেই এ প্রদর্শনী বিতর্কের আয়োজন করা হয়েছে।




