জৈন্তাপুর নিজপাট ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৬, ১২:৩৭:১৩ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: চলতি অর্থ বছরে নিজপাট ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বিশেষ অনুদানে প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পে নিজপাট ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন রাস্তা ও শিক্ষা প্রতিষ্টানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বােধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় নিজপাট ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে এই বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়।
জলবায়ু পরিবর্তন রোধ করি, টেকসই ভবিষ্যৎ গড়ি, একটি গাছ একটি প্রাণ, একটি সবুজ ভবিষ্যৎ, বৃক্ষ লাগাই পরিবেশ বাচাই, সবুজ পৃথিবী নিরাপদ আগামী এই স্লোগান সামনে রেখে নিজপাট ইউনিয়নের সারীঘাট উচ্চ বিদ্যালয়, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসব বৃক্ষরোপন করা হয়েছে। নিজপাট ইউনিয়নে অন্তত ১০ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা রোপনের লক্ষ্যমাত্র ঠিক করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় তিনি অত্র অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
এসময় নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদ সচিব মো: আব্দুল্লাহ, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাসুক আহমদ, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর আহমদ, ফখরুল ইসলাম, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ, জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, জৈন্তাপুর রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, ছাত্রদল নেতা রফজল আহমদ সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




