বর্ণাঢ্য আয়োজনে ‘ইউনিটি আইএলটিএস’-এর নতুন কার্যালয় উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬, ৯:১০:১৬ অপরাহ্ন
সিলেটের অন্যতম ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইউনিটি আইএলটিএস’ (Unity IELTS)-এর নতুন অফিসে স্থানান্তর ও উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অত্যন্ত জমকালো পরিবেশের মধ্য দিয়ে এই ‘গ্র্যান্ড ওপেনিং’ (Grand Opening of Unity IELTS) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইউনিটি আইএলটিএস-এর প্রতিষ্ঠাতা আহমেদ সাদিক মাসুম এবং সিইও নাবিল আহমেদ। তারা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের লক্ষ্য, গুণগত শিক্ষার মান ধরে রাখার প্রতিশ্রুতি এবং শিক্ষার্থীদের বৈশ্বিক মঞ্চে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল এম. এ. মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। তিনি নৈতিক শিক্ষার পাশাপাশি সমসাময়িক যুগের সাথে তাল মিলিয়ে ইংরেজি ভাষার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জজ কোর্টের আইনজীবী সালেহ আহমেদ হীরা, আইডিপি আইএলটিএসের সিনিয়র টেস্ট সুপারভাইজার জাহাঙ্গীর আলম, গোল্ডেন ফিউচার একাডেমির ফাউন্ডার সরোয়ার হোসেন, গ্লোবাল এডুকেশনের সিইও মোহাম্মদ নোমান হোসেন প্রমুখ।
বক্তারা ইউনিটি আইএলটিএস-এর এই নতুন যাত্রাকে স্বাগত জানান এবং সিলেটের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আহমেদ সাদিকের পিতা মাওলানা জসিমউদ্দিন নুমানী এবং নাবিলের পিতা হাজি মো. সেলিম আহমদ। তাঁরা প্রতিষ্ঠানের সুন্দর পরিবেশ ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের মধ্য থেকে অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে বক্তব্য রাখেন জাকিয়া আক্তার, সামিয়া আলী রিমি এবং মো. রাহাত ইসলাম। তারা ইউনিটি আইএলটিএস-এর চমৎকার গাইডলাইন ও শিক্ষকদের আন্তরিকতার কথা তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। ফিতা কেটে উদ্বোধন ও দোয়ার মাধ্যমে নতুন অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।



