বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে
জগন্নাথপুরে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে স্কুল ফিডিং উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯:৪৮ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষখাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। আজকের শিক্ষার্থীরা আগামীদিনের বাংলাদেশ।তাই সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। জগন্নাথপুর উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। এ উপজেলার প্রবাসীরা শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যাগ। শিক্ষাখাতে জগন্নাথপুরের প্রবাসীদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, তেঘরিয়া গ্রামটি আমার ফুফুর বাড়ির গ্রাম। এ গ্রামের কৃতি সন্তান সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান একজন শিক্ষাদরদী মানুষ। শাহজালাল উচ্চ বিদ্যালয়ের জন্য তিনি নিবেদিতপ্রাণ। এ এলাকায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এ এলাকায় উন্নয়নের জন্য আমার নিরলস প্রচেষ্টা থাকবে।
সোমবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে শাহজালাল উচ্চ বিদ্যালয়ে প্রবাসীদের উদ্যাগে স্কুল ফিডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. রাহিন তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য সুনামগঞ্জ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সুনামগঞ্জ জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা বিএনপি সদস্য এম এ মুকিত,জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সৈয়দ মোসাব্বির আহমেদ, আব্দুস সোবহান, হাজী সুহেল খান টুনু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য হাজী হরুপ মিয়া মোঃ আলমগীর জিম্মাদার,সহকারী শিক্ষক মো. রবিউল আলম প্রমুখ সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ আব্দুল কাদির গীতা পাঠ করেন সহকারী শিক্ষক সুমালো কান্তি রায় মানপত্র পাঠ৷ করেন অর্থ বিদ্যালশের শিক্ষকার্থী মোছাং ইমাইয়া তাসনিম জুহা স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে আহমদ।



