দিরাই উপজেলায় শ্রেষ্ঠ গুণী শিক্ষক সানোয়ারা বেগম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬:৫৪ অপরাহ্ন
দিরাই থেকে নিজস্ব সংবাদদাতাঃ দিরাই উপজেলার করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সানোয়ারা বেগম দিরাই উপজেলায় ২০২৬ সনে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উপজেলা প্রশাসন তাকে উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষিক হিসেবে নির্বাচিত করে।
এর আগেও তিনি পরপর তিনবার দিরাই উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ।
উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা সানোয়ারা বেগম ২০০৩ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। ক্লাস রুমে তার পাঠদানের ধরন ব্যাপক প্রশংসিত হয়েছে। সানোয়ারা বেগমকে উপজেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করায় তিনি উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে,সানোয়ারা বেগম ছাড়াও কদম্বতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন দাস এবং শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপী রানী দাশ দিরাই উপজেলায় ২০২৬ সনে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।



