সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির নয়া কার্যকরী কমিটি গঠন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩:২৭ অপরাহ্ন
সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির ২০২৬-২৭ সেশনের নয়া কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মো: রফিকুল হককে সভাপতি ও এডভোকেট কামাল হোসেইনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। বুধবার সমিতির নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় এ কমিটি চূড়ান্ত করা হয়।
এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন অধ্যাপক মো: তোতিউর রহমান। কমিটির সদস্য পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো: আব্দুল মালিক ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। সভায় ব্যাপক আলাপ-আলোচনাশেষে নয়া কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অপর দায়িত্বপ্রাপ্তরা হলেন-সহ-সভাপতি মাওলানা এহসান উদ্দিন, হুমায়ুন কবির মছব্বির , আবুল খায়ের মো: শাহজাহান সাজু, আবুল খায়ের ও বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল ও নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মখদ্দছ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, অর্থ সম্পাদক আলীমুজ্জামান, প্রচার সম্পাদক আবিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক এডভোকেট জাকির হোসেন, শিক্ষা সম্পাদক বরুণ রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রনজিত কুমার সিংহ, ক্রীড়া সম্পাদক মো: তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক মসরুর আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রোমেনা বেগম রোজী, ত্রাণ ও দুর্যো সম্পাদক ফাইজুর রহমান, আপ্যায়ণ সম্পাদক সাজিদুর রহমান, সমাজ কল্যাণ ও গণসংযোগ সম্পাদক আব্দুল হাছিব, দাতা সদস্য রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য এডভোকেট আজমল আলী, এডভোকেট মাহফুজুর রহমান, ফয়জুল হক, রুহুল আমিন, মুসা হোসেন সেলিম, সামছুল আলম, কাজী জসিম উদ্দিন ও তজব আলী।



