ওসমানী বিমানবন্দরের পরিচালককে এয়ারলাইন্স ক্লাবের বিদায়ী সম্মাননা প্রদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৬, ৮:৩৩:৪৩ অপরাহ্ন
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB), সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃক আয়োজিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদের অবসরগ্রহণ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্তিত ছিলেন এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, ক্লাব সেক্রেটারী মোর্শেদ ফখরুল চৌধুরী, ক্লাবের সাবেক সভাপতি রাগীব রহমান, ক্লাবের সাবেক
সেক্রেটারী মারজান আহমদ চৌধুরী, ক্লাবের সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, ট্রেজারার তঊসিফ ইসমাইল চৌধুরী, মিস মাহমুদা লিপি, সালেক মিয়া, জুবায়ের আহমদ, সৈয়দ এহসান আহমদ প্রমুখ।
এসময় এয়ারলাইন্স ক্লাব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নেতৃবৃন্দের পক্ষ থেকে বিদায়ী পরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উল্লোখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ দীর্ঘ ১৮ বছর সিলেট এয়ারপোর্ট দায়িত্ব পালন করে চাকুরি জীবন থেকে অবসরে যাচ্ছেন।



