সন্ত্রাসীদের কোনো পাসপোর্টের আবেদন হয় না
জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান হয়েছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ১০:২৪:৪২ অপরাহ্ন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান হয়েছে। পালিয়ে যাওয়া তামাশা অনেক কার্টুনের মতো। একটা ছোটখাটো হয়ে ককটেল মারে, এইতো। মানে একটা আগুন জ্বালাই, বলে এইতো। তখন এটা কার্টুন মানে সন্ত্রাসী কার্টুন হয়ে যায়।
আজ শুক্রবার সন্ধ্যায় নিজের বাসভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, আর আওয়ামীলীগ না। তাদের নেত্রী হাসিনা আওয়ামী করতে করতে দলও ধ্বংস করছে, পরিবারও ধ্বংস করছে এবং এখানে যারা আছে এদেরকে এখন বের করার চেষ্টা করছে। লাগে যেমন আক্রোশ হয়েছে যে আমি পালিয়ে গেছি, তোরা কেমনে বাঁচলে আওয়ামীলীগের এগুলা এখানে দেশে আছোস, তো তোদেরকেও আমি শেষ করবো। তো এই এমন ধান্দার মধ্যে আছে।
তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে বলেন, আমার বাসায় আগুন দিয়ে দৌঁড় মারছে ৫টার সময়। দেখেন, একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়? দাঁড়ানোর পরে দৌঁড় দেয়। তো এদের অবস্থা এমন হয়েছে, জয় বাংলা বলেই দৌঁড়। মানে এমন দৌঁড়, পরে আর খুঁজেও পাওয়া যায় না। জয় বাংলা আজকে জাতীয়ভাবে পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীদেরকে কীভাবে ডিল করতে হয় দেশের মানুষ জানে, আমাদের সরকারও ইনশাল্লাহ জানে। উই আর আ টলারেন্ট গভর্নমেন্ট। আমরা টলারেন্স এক্সারসাইজ করি মানুষের প্রতি এম্ব্রেসিং। বাট এখানে যদি আমাদের কঠোর কোনোখানে পদক্ষেপ নিতে হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই নিব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান বাংলাদেশে নাই। এবং সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নিবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ আজকে ভালো পথে। আজকে জননন্দিত জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব আজকে উজ্জ্বল। বাংলাদেশে আজকে ফরেন ইনভেস্টমেন্ট আসছে। বাংলাদেশে আজকে যে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হইছে, যে বাংলাদেশের মানুষের রাইটস অধিকার মানে স্টাব্লিশ করতেছে। তো এইগুলা দেখে একটা ক্ষুদ্র গোষ্ঠী আছে তাদের কিছু মাথায় ব্যথা করে, পেটে ব্যথা করে। তো এইগুলা, ওদের চেষ্টা করার চেষ্টা করে। তো এইগুলা করে ওরা বিলীন হয়ে যাবে এবং হয়েও যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ এগুলা এখন হেট করে, দে ডু নট টলারেট দিস থিংস।
হুমায়ুন কবির বলেন, আমি ভাগ্যবান এতটুকু যে এই যে ভাগছে, পালিয়ে গেছে জয় বাংলা বলে, আপনারা কতজন মেহমান আমি আসিয়া পাইছি আজকে সিলেটে। মানে আমি ভাগ্যবান এবং আমার নেতৃবৃন্দরে আমি একসাথে সবাইকে একত্রিত করে দাওয়াত দেওয়ারও সুযোগ পাই না। আলহামদুলিল্লাহ আজকে সব আসছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের দিক থেকে কিন্তু স্পষ্ট অবস্থান আমাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না, কখনো ফিরবে না। এখন এইসব কর্মকাণ্ডে শুধু পালিয়ে বাইরে যাবে। কোনোভাবে না।
তিনি বলেন, এটা তো ওই স্লোগানই, জয় বাংলা স্লোগানই পালিয়ে যাওয়ার স্লোগান এবং আজ তারা নিজেই নিজে আতঙ্কিত। কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায় দেখেছেন? তো এরা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে আর নাই ধরা খাবে। সন্ত্রাসীদের কোনো পাসপোর্টের আবেদন হয় না। সন্ত্রাসীদেরকে এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে হয় হ্যান্ডকাফ পরে আনা হয়, আর নায় কঠোর সারভেইলেন্সের মাধ্যমে আনা হয়। তার জায়গা ফাঁসির একটা হয়ে গেছে ফাঁসি বুঝছেন? অলরেডি কেস, আরো অনেক কেস আছে পেন্ডিং। তার জায়গা কোথায় বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা দেখিয়ে দিয়েছে, তার জায়গা ওখানেই হবে, বুঝছেন? সো ইন টার্মস অফ দি এনফোর্সমেন্ট অফ ল, দি লং হ্যান্ড অফ জাস্টিস উইল গ্র্যাব এভরি কালপ্রিট দ্যাট হ্যাজ কিলড পিপল ইন দিস কান্ট্রি ফ্লেড এবং আমাদের শাসন ব্যবস্থা এবং আমাদের সভ্রেন্টি ধ্বংস করার চেষ্টা করছিল, এদেরকে আমরা অবশ্যই ধরবো, আইনের আওতায় আমরা অবশ্যই আনবো।



