জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান রোধে সকলের সহযোগিতা কামনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৯:০১:৩২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।
সভায় বিগত মাসের উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান তিনি বিগত মাসের বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে মামলা ও আটক আসামিদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। মহাসড়কসহ উপজেলার ফাঁড়ী রাস্তা হতে যানজট নিরসনে যত্রতত্র পার্কিং বন্ধ,মাদক নিয়ন্ত্রণ ও পাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, চোরাচালান নিয়ন্ত্রণ, বালু পাথর কোয়ারিসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তিনি জানান সীমান্তে ভারতীয় অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সভায় উপজেলার উন্নয়নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধিসহ সবার সহযোগিতা কামনা করা করেন।
সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মিলাদুর রহমান, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল বাসার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান,উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন,
জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা হ্যাপি রানী সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, সারী বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।



