সুনামগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৬:২০:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু সালেক(২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার চেচান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত আবু সালেক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার আমরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মোটরসাইকেল যোগে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন আবু সালেক নামের ওই যুবক। সুনামগঞ্জ- সিলেট সড়কের ছাতক অংশের চেচান এলাকায় আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এসময় ছিটকে গিয়ে মোটরসাইকেলসহ খাদে পড়ে ঘটনাস্থল নিহত হন ওই যুবক। ঘাতক পিকআপভ্যান ঘটনাস্থল থেকে তৎকনাৎ পালিয়ে যায়। স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু
সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার ‘পৌরনীতি’ ও ‘সুশাসন’ পরীক্ষার দুই প্রশ্ন নিয়ে বিতর্ক




