জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিলেট প্রেসক্লাবের আলোচনা ও দোয়া
শহীদ সাংবাদিক তুরাব হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার দাবি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ১১:১১:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অনেক আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি। এক বছরেও তাদেরকে গ্রেফতার না করা উদ্বেগের বিষয়।
গত মঙ্গলবার ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় বক্তারা আরও বলেন,এই মামলার আসামি পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখকে গ্রেফতার না করলে তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রভাব পড়তে পারে। একইভাবে জুলাই আন্দোলনে সিলেট জেলায় শহীদ ব্যক্তিদের মামলার আসামিদের গ্রেফতারে গড়িমসি পরিলক্ষিত হচ্ছে। যা জুলাই অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের পথে অন্তরায়।
বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার করে মামলার বিচার কার্যক্রম ত্বরান্বিত করার দাবি জানান। এছাড়া বক্তারা সিলেটে প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদী শক্তির দোসরদের নানা চক্রান্ত ও জুলাইয়ের পক্ষের শক্তিকে উপেক্ষা করার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার দাবি জানান।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন, ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাবেক সিনিয়র সহসভাপতি এনামুল হক জুবের ও এম এ হান্নান, সাবেক সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সহসাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ হোসেন চৌধুরী দিপু, সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল, সিনিয়র সদস্য চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবেন আমিন লস্কর রাব্বী, ক্লাবের সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান ও নূর আহমদ, সদস্য মো. দুলাল হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, সাবেক দপ্তর সম্পাদক কামকামুর রাজ্জাক রুনু, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, সদস্য মো. মুহিবুর রহমান, মো. ফয়ছল আলম, আনাস হাবিব কলিন্স, এম এ মতিন, নৌসাদ আহমেদ চৌধুরী, শফিক আহমদ শফি, এম রহমান ফারুক, ক্লাবের প্রাক্তন সদস্য বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রাজু আহমদ, সহযোগী সদস্য হুমায়ুন কবির লিটন, এইচ এম শহীদুল ইসলাম ও ইফতেখান মো. নাবিল প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য লুৎফুর রহমান তোফায়েল। মোনাজাত পরিচালনা করেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক।




