ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ সহ আটক- ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ২:৫৪:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ সহ ৪ জনকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে আটককৃতরা হলেন- ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬)।
জানা যায়, শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত যৌথ বাহিনীর একটি টহল টিম (সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশ) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ক্লাস্টার ভিলেজে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে যৌথ বাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করে এলসি পাথর ব্যবসায়ী পাগলা শাহ এবং জুয়েল মিয়ার বাড়ি থেকে অবৈধ অস্ত্র, ধারালো দেশীয় অস্ত্র এবং ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়- ১ টি এয়ার রাইফেল, ২ টি রামদা, ২ টি লম্বা দা (বড় ব্লেড), ২ টি বল্লম (বর্শা), ৩ টি ছুরি, ১ টি ভারতীয় মদের ছোট বোতল, ২ টি বাটন মোবাইল ও ২ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এসময় সেখান থেকে ৪ জনকে আটক করা হয়।
কোম্পানীঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) উজায়ের আল মাহমুদ আদনান জানান, অভিযান শেষে রোববার সকালে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। তারা এখন থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




