নারী উদ্যোক্তাদের উন্নয়নে HEAT-ATF প্রকল্পে নির্বাচিত হওয়ায় লিডিং ইউনিভার্সিটির প্রজেক্ট টীমকে রাগীব আলী ও উপাচার্যের অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২৫, ৮:০০:০০ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির ‘HEAT’ (Higher Education Academic Transformation Project) প্রকল্পের অধীনে “Empowering Women Entrepreneus for Social Transformation: Collaborations between Academia and Support Services Institutions through Networking, Training and Developmental Strategies in Sylhet District” শীর্ষক গবেষণা প্রকল্পটি UGC ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাংলাদেশের সমস্ত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১২৯৬টি প্রকল্পের মধ্যে থেকে নির্বাচিত ১৫১টি প্রস্তাবনার অন্যতম। সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এই প্রকল্পটি পেয়েছে।
উক্ত প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান লিডিং ইউনিভার্সিটির উপাচার্য্য প্রফেসর ড. মো. তাজউদ্দিন, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ও সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং (CRISP) এর উপদেষ্টা প্রফেসর ড. বশীর আহমদ ভূঁইয়া, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং ইউ.জি. সি. এর সচিব ড. মো. ফখরুল ইসলামের মাধ্যমে সম্পাদিত হয়।
এই গবেষণা টীমে প্রফেসর ড. বশীর আহমদ ভূঁইয়ার (SPM) নেতৃত্বে ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ (ASPM) এবং ওয়াহিদা আক্তার ও আনোয়ার আহমদ আরিফ, সহকারি অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, উক্ত প্রকল্পের সদস্য হিসেবে প্রকল্পের পরিচালনা ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন সিলেট অঞ্চলের নারী উদ্যোক্তাদের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এটি স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনী অবদান রাখবে এবং সামাজিক পরিবর্তনে সহায়ক হবে।
নারী উদ্যোক্তাদের উন্নয়নে HEAT-ATF প্রকল্পে নির্বাচিত হওয়ায় লিডিং ইউনিভার্সিটির প্রজেক্ট টীমকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটি সর্বাত্বক সহযোগিতা করবে।




