মাওলানা মোস্তাক গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৬:১৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য,শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ) দুপুর ২ঘটিকায় শান্তিগঞ্জ বাজারের পশ্চিম পাশে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই থেকে তিন শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও কর্মসূচি শেষে আবার স্বাভাবিক হয়ে যায়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন— শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, জেলা জমিয়তের অফিস সম্পাদক মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম, উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আতিকুল হোসেন, সুনামগঞ্জ সদর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, খেলাফত মজলিসের শান্তিগঞ্জ উপজেলার সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ছালিক বিন রফিক, উপজেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের সেক্রেটারি সেক্রেটারি আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আসাদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের মুফতি মোনাজ্জির আহমদ, সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা জমিয়তের সদস্য এছাড়াও এলাকার বিশিষ্ট মুরুব্বী মনসুর আহমদসহ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সুনামগঞ্জ জেলায় আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।”




