শাল্লায় শতবর্ষী মো. আকবর আলীর ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৮:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের শাল্লা উপজেলার মনুয়া গ্রামের প্রবীণ মুরুব্বি মো. আকবর আলী গত শুক্রবার সকাল ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ১শ’ বছর।
মো. আকবর আলী স্ত্রী নুরুন্নেছা বেগম, দুই ছেলে ও এক মেয়ে ও নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ আছর মনুয়া জামে মসজিদে জানাজা শেষে গ্রামের
কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম মোঃ আকবর আলী সাবেক শাল্লা উপজেলা বিএনপির সভাপতি সাংবাদিক এম এ কাদের এর বড় ভাই এবং দেশের একটি সরকারি সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের পিতা। পরিবারে প্রতি সমবেদনা জানাতে বর্তমান শাল্লা উপজেলা বিএনপি আহবায়ক মোঃ সিরাজুল ইসলামসহ নেতৃবৃন্দ তার লাশ দেখতে বাড়িতে যান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।-বিজ্ঞপ্তি




