কোম্পানীগঞ্জে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জুয়েল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ২ টায় উপজেলার ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জুয়েল আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির বর্তমান সদস্য ও উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিরোধিতা ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল আহমদের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট ছিল। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় আরেকটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে থানায় অন্য কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।




