সুনামগঞ্জে ‘অমরাবতি’র বৃক্ষরোপণ অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘অমরাবতি’র বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
অমরাবতির আজীবন সদস্য সমাজ সেবক মো. আঙ্গুর মিয়া তত্ত্বাবধানে বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী রফিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাবৃন্দ ও ছাত্র ছাত্রী ছাড়া আরো উপস্থিত ছিলেন ইউপি মেম্বার সাদেক মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম সিরাজ মিয়া (মজিদ পুর) প্রমুখ।
মিডিয়া ব্যাক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথ প্রেসক্লাবের সভাপতি মো. তাজ উদ্দিন, লন্ডন বাংলা চ্যানেলের তানজির মিয়া, এনটিভির প্রতিনিধি সহ অন্যান্যরা। বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় প্রায় ২৫ রকমের ফলের ৫০টি গাছ রোপণ করা হয়।
এসময় বক্তারা বলেন, মহান আল্লাহর শুকরিয়া সুন্দরভাবে আজকের বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য। সেই সাথে আঙ্গুর মিয়া সহ সংশ্লিষ্ট সবাইকে অমরাবতির পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই।




