সিলেটে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৫, ২:৩৮:৩৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : সারাদেশের ন্যায় সিলেটেও বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। শুরুতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোঃ আনিসুর রহমান এবং পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের পরিচালক মোহাম্মদ আমান উল্লাহ্।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ নিয়াজুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভার প্রথম দিকে সিলেট পরিবার পরিকল্পনা বিভাগের জনমিতিক তথ্য ও অগ্রগতির চিত্র উপস্থাপন করেন সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী।
সভা শেষে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মী ও প্রতিষ্ঠান এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিলেট বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ। পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রমে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা হলেন- পরিবার কল্যাণ সহকারী ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার হবিগঞ্জ পৌরসভার ছাইয়েদা জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার পৈল মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নূরজাহান বেগম, পরিবার পরিকল্পনা পরিদর্শক ক্যাটাগরিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের সুব্রত রুদ্র পাল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ক্যাটাগরিতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফতেপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রদীপ কুমার দাশ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ক্যাটাগরিতে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফতেপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন পরিষদ ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ক্যাটাগরিতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ, মা ও শিশু কল্যাণ কেন্দ্র ক্যাটাগরিতে হবিগঞ্জ জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (সিবিডি) ক্যাটাগরিতে সিলেট জেলার সদর উপজেলার এফপিএবি এবং বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক) ক্যাটাগরিতে সিলেট জেলার সদর উপজেলার সীমান্তিক। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য হলো ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’।-বিজ্ঞপ্তি




