বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ভ্রমণকাহিনী লেখক জাবেদ আহমদ’র নিউইয়র্ক যাত্রা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৯:১৫:৩৩ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, বিশিষ্ট ক্রীড়া ও সামাজিক সংগঠক, ভ্রমণকাহিনী লেখক জাবেদ আহমদ চব্বিশ দিনের সফরে আজ (১ অক্টোবর) রাতের ইত্তেহাদ এয়ারলাইনসে নিউইয়র্কের পথে যাত্রা করেছেন। নিউইয়র্কে তিনি চাচাতো ভাই রাশেদুজ্জামান’র (+1 (347) 444-6185) ফ্ল্যাটে অবস্থান করবেন।
তিনি যুক্তরাষ্ট্রে ১৮ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন। তিনি ৪ অক্টোবর নিউজার্সি, ৫ অক্টোবর ওয়াশিংটন ডিসি, ৮-৯ অক্টোবর বাফেলো নায়াগ্রা ফলস, ১০-১২ অক্টোবর মিশিগান সিটি, ১৩-১৫ সিয়াটল, ২-৩, ৬-৭ ও ১৬-১৮ অক্টোবর নিউইয়র্কের ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি স্বজন বন্ধুদের সাথে সাক্ষাৎ ও কয়েকটি অনুষ্ঠানে অংশ নিবেন।
১৮ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক থেকে লন্ডনের পথে রওয়ানা দিবেন। ১৯-২৩ অক্টোবর তিনি ইংল্যান্ডের লন্ডন, বার্মিংহাম, সাউদাম্পটন, স্কটল্যান্ডের ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থান দেখার পাশাপাশি স্বজন বন্ধুদের সাথে দেখা করবেন। ২৫ অক্টোবর সকালে ঢাকা হয়ে তিনি সিলেট পৌঁছাবেন।




