জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৬:১২:৩৩ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ জগন্নাথপুরে নিজ শয়ন কক্ষ থেকে ছাইদুর রহমান (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ এলাকা থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। ছাইদুর রহমান পাটলী ইউনিয়নের সামাট গ্রামের আফসর উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার বলেন, ওই যুবক স্থানীয় আতিক মিয়ার গরুর ফার্মের কেয়ারটেকারের দায়িত্বে ছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে ফার্মের পাশে তাঁর বসত ঘরে ঘুমাতে যায়। বুধবার সকাল ১০টা পর্যন্ত সে আর ঘর থেকে বের হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।




