গোয়াইনঘাটে শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৮:০৬:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি : জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যে সংগঠনে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের থেকে দূরে রেখে ছিল। কিন্তু বর্তমানে আবারও কিছু দল আমাদের সাথে আদর্শের দিক দিয়ে না পেরে বিভিন্ন ভাবে ট্যাগ দেওয়া শুরু করেছে। যা খুবই নেতিবাচক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গোয়াইনঘাট উপজেলা শাখা আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা পরিষদ হল রুমে গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানের পরিচালনায় গোয়াইনঘাটের এসএসসি ও দাখিল সমমান পরিক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্ব ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, উপজেলা শিবিরের সাবেক সভাপতি সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম আজম সেক্রেটারি ফয়েজ আহমেদ ,শিবির নেতা সুফিয়ান আহমদ, রায়হান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র ছাত্রীদের সম্মাননা তুলে দেওয়া হয়।




