সুনামগঞ্জে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৩:৫৭:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত দিলসাদ কালাম হাজেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরকারের সচিব গ্রেড-১ মো.জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক মো.আব্দুল মজিদ।
রুবেল মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মো.ফজলুল হক দোলন,সাবাজ মিয়া চৌধুরী, সুফিয়ান চৌধুরী, আবুল কালাম, আজির উদ্দিন, দুলাল মিয়া, সোলেমান রেজা চৌধুরী, চয়ন তালুকদার, জালাল উদ্দীন ফকির প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক তারেক রহমান।
অনুষ্ঠানে শিক্ষায় বিশেষ অবদান রাখায় অবসরপ্রাপ্ত শিক্ষক আলোকিত মানুষ আব্দুল মজিদকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
প্রসঙ্গত, প্রশাসনে সৎ সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত জিল্লুর রহমান চৌধুরীর উদ্যোগে নারী শিক্ষার উন্নয়নে এই বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এবার প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়।
আরও পড়ুন : সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার ‘পৌরনীতি’ ও ‘সুশাসন’ পরীক্ষার দুই প্রশ্ন নিয়ে বিতর্ক




