পুরান কালারুকা মাদ্রাসায় প্রবাসী আব্দুল আজিজ মাসুকের ৫ লাখ টাকা অনুদান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ১১:৩৯:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সদর উপজেলার জামেয়া ইসলামিয়া মিছবাহুল উলুম পুরান কালারুকা মাদ্রাসায় সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুক ৫লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন। তিনি আজ শনিবার (০২ আগস্ট) বিকালে মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ ঘোষণা প্রদান করেন। এর আগে তিনি মাদ্রাসা ক্যাম্পাস পরিদর্শন করেন এবং পড়ালেখার বিষয়ে খোঁজ-খবর নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম শায়েখ মাওলানা খলিলুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিলাল খান, মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আমিরুল হক, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি সুহেল আহমদ, শিক্ষানুরাগী তৈমুছ আলী, মাওলানা সুহায়েল আহমদ, মাওলানা কাওসার আহমদ, মাওলানা আলী আহমদ, মাওলানা কামরান আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ, হাফিজ সাহাব উদ্দিন, মাওলানা আবুল কালাম, সিরাজুল ইসলাম, আবদুল হেকিম, মশব আলি, তৈমুছ আলী, সিরাজুল ইসাম, আব্দুল হাকিম, দিলওয়ার আহমদ, মো. আব্দুল্লাহ, মাওলানা আমিরুল হক, তামীম আহমদ, মাহমুদ সিদ্দিকী, কাওছার আহমদ, মাওলানা হুসাইন আহমদ, সাজ্জাদ আলী, কামরান আহমদ, মাওলানা রফিকুল ইসলাম, সাবা উদ্দিন, আরিফ উদ্দিন, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা ফখর উদ্দিন প্রমুখ।




