শাবি প্রেসক্লাবের উদ্যোগে বাংলা বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২৬, ৭:৪৩:৪৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন শাবি প্রেসক্লাবের উদ্যোগে বাংলা বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২ টায় শাবি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এম এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, শাবি প্রেসক্লাবের ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, নির্বাচন কমিশনার ও স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক আ. ফ. ম জাকারিয়া, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তার, ইন্টারন্যাশনাল সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মনিরুল ইসলাম, আইআইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেজওয়ান আহমদ, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খালিদুর রহমান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মিজানুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া শাবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম আফরান, ১৯তম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাসান নাঈম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মেহেদী মামুন, শাবি প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন, সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন ও পরিবহন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বাংলা বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন একটি অভিনব উদ্যোগ। এখন এইরকম উদ্যোগ তেমন দেখা যায় না। বাংলা ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে এই উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে।’
শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, বাঙালির ঐতিহ্য বৈচিত্রময়। সময়ের পরিক্রমায় আমরা যেন অতীত থেকে বিস্মৃত না হই। শাবি প্রেসক্লাবের উদ্যোগে নববর্ষের পুঞ্জিকার উন্মোচন তেমনি একটি উদ্যোগ। আমাদের এই ধারাবহিকতা অব্যাহত থাকবে।’ এসময় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মোড়ক উন্মোচন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দের হাতে বর্ষপঞ্জিকা তুলে দেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।




