সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৫, ৭:৩৮:৪১ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচার এবং সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার গোয়ালাবাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা আল-ইসলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্য নিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সহকারী সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আখতার আহমদ সাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রাযহান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম রাফি, সদস্য আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, বিএনপি নেতা সনজিৎ ব্যানার্জী, কওছর মিয়া, ইউপি সদস্য আব্দুল কালাম আজাদ, উপজেলা যুব মজলিসের সভাপতি মসকুর আহমদ, আজকের সিলেট অনলাইন নিউজ পোর্টালের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য আফজাল আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য আব্দুল্লাহ প্রমুখ।



