বিয়ানীবাজার থেকে দেশীয় দোনালা বন্দুক উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৫, ৭:০৭:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে একটি দেশীয় দোনালা বন্দুক উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার মধ্যরাতে বিয়ানীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে এটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, রোববার মধ্যরাতে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের সুপাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাউন্ডারী ওয়ালের পাশে ফাঁকা জায়গায় ময়লার স্তুপের উপরে পলিথিন দিয়ে ঢাকা পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় দোনালা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধাকৃত আলামত সিলেট জেলার বিয়ানীবাজার থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




