সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪১:১৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেগুলোর আনুমানিক বাজারমূল্য- ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিকে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা, এবং চিনি বাংলাদেশী শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য- ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




