বানিয়াচংয়ে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে- ডা.সাখাওয়াত হাসান জীবন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৫, ৮:৫৯:৩৬ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ নং ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা .সাখাওয়াত হাসান জীবন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জীবন বলেন, বিএনপির দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর ‘২৪শের জুলাই আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।এখন রাজনীতির সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। জনগণের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ ফিরে এসেছে কিন্তু একটি গোষ্ঠী নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যড়যন্ত্র কারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সচেতন ভাবে সকল যড়যন্ত্র প্রতিহত করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে এবং বানিয়াচং আজমিরীগঞ্জ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান।
বিতঙ্গল চেয়ারম্যান বাড়ী কিন্ডারগার্টেন স্কুল মাঠে বিকাল ৪ঘটিকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ১৪ নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মো: মধু মিয়া তালুকদার। মো: সফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অথিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ, ফরহাদ হোসেন বকুল, আকাদ্দস হোসেন তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন, সহসভাপতি শেখ আমজাল হোসেন, সহসভাপতি মোশাররফ হোসাইন , যুগ্ম সম্পাদক মখলিছুর রহমান আবু, দপ্তর সম্পাদক সাদিক মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, উপজেলা বিএনপির সদস্য শেখ সেবুল মিয়া এছাড়াও বক্তব্য রাখেম ফজিজুল ইসলাম, রুহুল আমীন চৌধুরী, সামায়ুমন ইসলাম জাহিদুল ইসলাম, হারুন মিয়া প্রমূখ।




