লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের গালা নাইট অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৫:১২:২৩ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে মিউজিক্যাল নাইট ‘এলইউ ট্যুরিস্ট ক্লাব গালা নাইট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো এলইউ ট্যুরিস্ট ক্লাব গালা নাইট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান সকল অতিথিকে ধন্যবাদ জানান।
এবারের গালা নাইট লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ লিডিং ইউনিভার্সিটির ট্যুরিস্ট ক্লাবের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। এই উপলক্ষে পুরো ক্যাম্পাসকে এক দৃষ্টিনন্দন সাজে সজ্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে গালা নাইটে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




