ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাতক-দোয়ারায় ধানের শীষ বিজয়ী হবে : মিলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৯:২৫:৫৫ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নবাসী আমাকে বারবার ভোট দিয়েছেন। ওই ইউনিয়ন বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। আবারও ধানের শীষে ভোট দিতে নির্বাচনের দিনক্ষণের অপেক্ষায় ইউনিয়নবাসী। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে গণসংযোগ ও ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে স্থানীয় মঙ্গলপুর বাজারে পথসভা ও হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত পথসভা ও জনসমাবেশে পান্ডারগাও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আফতাব মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সালেহ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, এখলাছুর রহমান তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, ডা. আরবের রহমান খোকন, মনির উদ্দিন, মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন, আরশ আলী, আসশ
আশরাফ উদ্দিন, দেলোয়ার হোসেন, রুনু মিয়া, লিটন মিয়া, জিলুু মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন রোয়াব আলী, আব্দুর রউফ, মাধব রায়, ফারুক আহমদ, ফখরুল ইসলাম, রিগেন পাশা, জামাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
বিকেলে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে গণসংযোগ ও ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে স্থানীয় মঙ্গলপুর বাজারে পথসভা ও হাজী কনু মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।




