সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন ডা. নজরুল ইসলাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৭:১৯:৫৫ অপরাহ্ন
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), নেফ্রোলজি বিভাগের অধ্যাপক (প্রাক্তন চেয়ারম্যান) এবং বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. নজরুল ইসলাম।
আজ রোববার তিনি হাসপাতাল পরিদর্শনকালে বিভিন্ন রোগীর খোঁজখবর নেন এবং হাসপাতাল ব্যবস্থপনার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেট- এর পরিচালক (চিকিৎসা সেবা) ডা. কাজী মুশফিক আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) জুবায়ের আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেন, নেফ্রোলজী বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম এবং জেনারেল ম্যানেজার জিয়া ইসলাম।




