দোয়ারাবাজারে নানাবাড়ি বেড়াতে এসে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১:১৬:২৪ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নানাবাড়ি বেড়াতে এসে ডোবায় পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু আনাসের। গতকাল শনিবার দোয়ারাবাজার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি আনাস তার পিত্রালয় ফেনী থেকে মায়ের সাথে ওই গ্রামের (বড়বন্দ) নানা হানিফ খার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে ওই বাড়ির আঙিনায় খেলা করছিল আনাস। পরে কোনো এক সময় বাড়ির সকলের অজান্তে সে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়।
পরে বেলা ২টার দিকে প্রতিবেশী এক মহিলা ওই ডোবায় আনাসের ভাসমান নিথর দেহ দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




