তারেক রহমানকে বরণ করতে অধীর আগ্রহে দেশবাসী : এমরান চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০১:৩৯ অপরাহ্ন
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে। দেশবাসী তারেক রহমানের ফেরার পথ চেয়ে ব্যাকুল হয়ে আছেন। আগামীর রাষ্ট্রনায়ককে বরণ করতে দেশের মানুষ অধীর আগ্রহে প্রস্তুত।
গত ১২ ডিসেম্বর রাতে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন ও মাস্টার জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফারুক উদ্দিন, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক খন্দকার মাহতাব ও সাংগঠনিক সম্পাদক এহইয়া আহমেদ দুলাল, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছায়িদ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি কামরুল হাসান, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি সুহেদ আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি




